আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ত্রাণের অর্থ বিতরণ নিয়ে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ত্রাণের অর্থ বিতরণ সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে অভিযোগ ও প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচারের মাধ্যমে সংসদ সদস্যের পাশাপাশি উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বহিষ্কৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন, গোলাম মোর্তুজা, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান এবং ছাত্রদল নেতা ঈমন আহমেদ সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের বহিষ্কারের প্রতিবাদে পৃথক একটি সংবাদ সম্মেলন করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.