মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মুমুন্সীগঞ্থনা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোট ২৪০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার টরকী এলাকার বাসিন্দা সুমন মিঝি (২৮), খান জাহান আলী (২৪) এবং মো. লিংক মিঝি।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের একটি যৌথ দল টরকী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনের কাছ থেকে ২৪ ক্যান করে মোট ৭২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে সুমন মিঝি ও খান জাহান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে টরকী এলাকার একটি পাকা রাস্তার পাশে জাহেদ মিঝিদের পুকুরপাড় সংলগ্ন ঝোপ থেকে আরও ১৬৮ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত বিয়ারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ ক্যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.