কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ক্রোকিরচর গজারিয়াকান্দি (৫ নম্বর ওয়ার্ড) এলাকার জালাল হাওলাদারের ছেলে আহাদী হাসান (২০) এবং চর দৌলতখান এলাকার হানিফ বেপারীর ছেলে পলাশ বেপারী (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি থানার অফিসার দেবব্রত চিন্তা পাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্রোকিরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আহাদী হাসান ও পলাশ বেপারীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৫, তারিখ ৪ জুন ২০২৬।
কালকিনি থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.