বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রহমতপুর এলাকার এক অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের অর্থায়নে এবং স্থানীয় যুব সমাজ ও দলীয় নেতাকর্মীদের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, দিনমজুর আবুল কালাম হাওলাদার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কারণে তার জরাজীর্ণ বসতঘরটি সংস্কার করতে পারছিলেন না। বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরটিতে পরিবার নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তার জন্য সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে আবুল কালাম হাওলাদারের হাতে ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বী, বাবুগঞ্জ উপজেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মো. সাকিল হাওলাদার, যুগ্ম সদস্য সচিব মো. সোহাগ মৃধা, মাধবপাশা ইউনিয়ন এবি পার্টির প্রচার সম্পাদক জিহাদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পী মো. কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম হাওলাদারের পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নজরে ছিল। তার বসতঘরের বেহাল অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পেয়ে আবুল কালাম হাওলাদার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সহযোগিতায় এগিয়ে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.