কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় ফুটবল শর্টবার নাইট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে উপজেলার ট্যাংরাখালি বালুর মাঠে নওজোয়ান স্পোর্টিং ক্লাব কচুয়ার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ। প্রতিযোগিতায় কচুয়া ফুটবল স্পোর্টিং ক্লাব চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে নেক্স লেভেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বনগ্রাম নেক্স লেভেল স্পোর্টিং ক্লাব রানারআপ হয়।
খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, হাসিবুল ইসলাম ও সাব্বির হোসেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ সুজন।
কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার এমদাদুল হক সুমনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্ট ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.