গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে র্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গোপালপুর তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. ওসমান সানা (১৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা এবং আসাবুর সানার ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.