ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় সড়কের ওপর থেকে হেদায়েতুল ইসলাম ইকবাল (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়কের ওপর বেঁধে রাখা বাঁশের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে ওই বাঁশটি কে বা কারা বেঁধে রেখেছিল তা জানা যায়নি।
শনিবার ভোরে মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের বাড়ির দরজা নামক স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইকবাল মমারিজপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.