কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কাঠালিয়ার তাহসিনা পারভীন নিছা এককভাবে অঙ্কন (চিত্রাঙ্কন) প্রতিযোগিতা এবং দলগতভাবে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জেলায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
তাহসিনা নিছা কাঠালিয়া উপজেলার ৫১ নং কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার পিতা সাংবাদিক মোঃ মোশারেফ হোসেন এবং মাতা শৌলজালিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত ইউপি সদস্য শাহনাজ পারভীন।
একই প্রতিযোগিতায় অঙ্কন ও বিতর্ক—দুই বিভাগেই প্রথম স্থান অর্জন করায় তার এ অর্জনকে বিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে বিরল সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাহসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
এর আগে তাহসিনা উপজেলা পর্যায়েও একই বিভাগে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। সেখানে গিয়ে সে নিজের সাফল্যের ধারা অব্যাহত রাখে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাহসিনা নিয়মিত অধ্যবসায়ী ও মেধাবী শিক্ষার্থী। তার এ অর্জন পুরো বিদ্যালয়ের জন্য গর্বের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.