পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম শিতলী হাসনা এলাকার জাকির হোসেনের ছেলে এবং রাজিব হোসেন লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা স্থানীয় একটি নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে সাহেবীজোত দশমাইল এলাকার একটি পুকুরে গোসল করতে যায় তারা। এ সময় সাঁতার না জানার কারণে গভীর পানিতে তলিয়ে যায় দুই শিক্ষার্থী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুকুর থেকে মরদেহ তুলে আনে।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, নিহত দুই শিক্ষার্থী মাদ্রাসার হাফেজি শাখার ছাত্র ছিল। সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.