ফেনী প্রতিনিধি
ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা জব্দ করেছে ফেনী মডেল থানা পুলিশ।
সোমবার (৮ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাতক আসামি জামালের বসতঘরের ১৫/১০ নম্বর কক্ষ থেকে ১০টি প্লাস্টিকে মোড়ানো বান্ডেলে রাখা মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযানও চলমান রয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.