বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাবুগঞ্জ উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ৩ জুন ২০২৬ তারিখে বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. আবু সাঈদ মুসা এবং সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফিরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে মো. ফরিদ আহমেদকে আহ্বায়ক এবং মো. গোলাম কিবরিয়া সৌরভকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া প্রভাষক সিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি বাবুগঞ্জ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন।
কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাবুগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দল তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.