মো. রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে বায়োজিনের উদ্যোগে জামালপুরের মেলান্দহ উপজেলার বন্দরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা এবং স্বেচ্ছাসেবক জাকিরুল।
বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং তার যথাযথ পরিচর্যা করে, তাহলে ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
তারা আরও বলেন, বায়োজিনের এ ধরনের উদ্যোগ শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করাই এর মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.