প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় মহাদেবপুরে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুন) বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ব্যাংকের সাধারণ গ্রাহক, স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ইসলামী ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক দেশের অন্যতম সুনামধন্য ও বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে সচেতন থাকতে হবে।”
তারা আরও বলেন, “ইসলামী ব্যাংকের ক্ষতি সাধনের সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিশেষ করে এস আলম গ্রুপ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট করতে হবে।” একই সঙ্গে ব্যাংকের স্বার্থ সংরক্ষণে প্রতিবাদের অংশ হিসেবে দুই ঘণ্টা কর্মবিরতি পালনের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে সাধারণ গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা মো. রেজওয়ান, মাওলানা মো. আব্দুল মতিন এবং মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.