সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেসবুকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম রসুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে গোলাম রসুলকে বাগেরহাট আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.