ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক রাতে তিন কৃষকের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় খামারি ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেরপুর গ্রামে একই বাড়ি থেকে ৬টি এবং মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে ১টি—মোট ৭টি গরু চুরি হয়।
চরহোসেনপুর গ্রামের কৃষক আব্দুল মালেকের ৩টি এবং তার ভাই আব্দুল খালেকের ৩টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে হারুয়া গ্রামের রিপন মিয়ার একটি গরুও চুরি হয়েছে।
ঘটনার পর আব্দুল খালেক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, গরু চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। গরু উদ্ধার ও চোরদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.