শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বালিয়াকান্দি উপজেলার ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং তৃতীয় হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার ইউএনও নিরুপমা রায়।
২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে জনপ্রশাসন বিভাগ নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
তিনি বলেন, এই অর্জন পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। উপজেলা প্রশাসনকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, গোয়ালন্দ উপজেলার জনগণের অর্জন। জেলা প্রশাসক ও ডিডিএলজি স্যারের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় এটি সম্ভব হয়েছে। গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.