নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে পানিতে ডুবে রাফিয়া (১.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশে জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পানিতে শিশুটিকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীদের কান্নায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, “শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে এবং পরিবারের অনুরোধে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.