টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন খাল বিলে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রাম থেকে সংশ্লিষ্ট গ্রাম পুলিশের সহায়তায় ২৫০০ মিটার (১১২ পিচ) চায়না দুয়ারী জাল জব্দ করে মৎস্য বিভাগ।
পরে সেগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মাছের প্রজনন মৌসুমে অসাধু শ্রেনীর মানুষেরা বিভিন্ন খাল বিলে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে রেখে দেশীয় মাছ নষ্ট করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.