নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার তালতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন থেকে রাস্তাঘাট, বসতবাড়ি, গাছপালা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি আবাসন প্রকল্প রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ২নং মালিখালী ইউনিয়নের কারখানাবাড়ী এলাকার ভাঙনকবলিত তালতলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২নং মালিখালী ও ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের গিলাতলা-সিংখালী, কারখানাবাড়ী ও চাঁদকাঠি এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তালতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় সড়ক, বসতবাড়ি, বিভিন্ন প্রজাতির গাছপালা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি আবাসন প্রকল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে ভাঙনকবলিত এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.