বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য রয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বকশীগঞ্জ উপজেলায়ও বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।”
কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.