নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোলাইমান আলী (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ফরমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলাইমান আলী চককৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে এবং হাতুড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোলাইমান আলী মোটরসাইকেলে করে মহাদেবপুরে যাওয়ার পথে ফরমানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডলসহ দলীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.