স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইমদাদুল হক মল্লিকের সভাপতিত্বে এবং জিয়া সাইবার ফোর্স লোহাগড়া উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কে এম আকরামুজ্জামান মিলু, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা হেমায়েত হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনাও করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.