নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
সভায় নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি অপরাধীদের আইনের আওতায় আনা, অপরাধ প্রবণতা কমানো এবং জননিরাপত্তা জোরদারে পুলিশের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, আইনশৃঙ্খলা-সংক্রান্ত চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.