খুলনা প্রতিনিধি
সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে খুলনার কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা ও নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা এবং খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী, নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা এবং পরিষদের উপদেষ্টা ও সমাজসেবক মো. মাহাবুব হাসান পিয়ারু।
বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অনুষ্ঠান শেষে সমাজের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল ওয়াব, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব ডা. লুৎফর রহমান, ডা. সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম খোকন, বোরহান উদ্দিন বিশ্বাস, প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন, মো. হুমায়ুন কবির রুবেল, শামসুন নাহার লিলি, প্রকৌশলী এনায়েত হোসেন, কাজী মহিউদ্দিন, দীপক চক্রবর্তী, প্রকৌশলী দেব প্রতিম হাওলাদার মিজু, শেবালি, কামাল হোসেন, বসির হোসেন, মাহবুবুর রহমান, ওলিয়ার রহমান, আল মামুন, প্রিন্স, নাদিম, মো. নাছিম আলী, মৃদুল, জালালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আরও বলেন, জনসম্পৃক্ততা ও সামাজিক সচেতনতাই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে। নতুন এই কার্যালয় সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং মাদক ও অপরাধবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.