যশোর প্রতিনিধি
যশোর শহর ও মণিরামপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এসব জরিমানা করা হয়।
এ সময় যশোর শহরের মুজিব সড়কের ফাস্টফুড প্রতিষ্ঠান ‘ঝটপট’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মণিরামপুর উপজেলার আজমীর বেকারিকে ২০ হাজার টাকা, রাফি-সিমাম বেকারিকে ১০ হাজার টাকা এবং বনফুল সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে প্রতিষ্ঠানগুলোর খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.