হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা’র সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সায়েন্টিফিক অফিসার মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু এবং জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো. আমিনুল হকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা ও সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। তারা নিজস্ব উদ্ভাবিত মডেল ও প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শন করেন।
বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.