আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদার (৮০)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর ২টায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানা যায়, খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.