হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমতকে সভাপতি এবং এনটিভি ও সমকাল প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি সময়ের আলো প্রতিনিধি এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কণ্ঠ প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু, সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস টিভি প্রতিনিধি এম এ মালেক, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার প্রতিনিধি মো. জাকিরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মিনার ও গণমানুষের আওয়াজ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে ডেসটিনি প্রতিনিধি মো. ফারুক হোসেনকে নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.