ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল প্রসাধনী সামগ্রী ও ফটকা তৈরির বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর শহরের বসুন্ধরা (শ্রমিক অফিসের পেছনে) এলাকায় রাজু আহম্মেদের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের উপস্থিতিতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজু আহম্মেদ (৩৩)-এর বাসা থেকে নকল প্রসাধনী সামগ্রী—হোডা বিউটি ক্রিম, মেকআপ বক্স, সাবান, চুলের তেল, হ্যান্ডওয়াশসহ বিভিন্ন পণ্য এবং ফটকা তৈরির বিস্ফোরক জাতীয় প্রায় ৫০০ প্যাকেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.