নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা দাবির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি করা এবং হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ফোনালাপে তিনি আগেও টাকা পাওয়ার কথা উল্লেখ করেন এবং আরও অর্থ পাঠানোর জন্য চাপ দেন বলে অভিযোগ রয়েছে।
অডিওর এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, “এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না।” পাশাপাশি তিনি আরও বলেন, “এইডা আমার বাড়ির রোড, এখানে প্রধানমন্ত্রী আইলেও কাজ হইব না।”
ফাঁস হওয়া কথোপকথনে তাকে বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে প্রভাব খাটানোর কথাও বলতে শোনা যায়। এছাড়া কথোপকথনের বিভিন্ন অংশে আঞ্চলিক ভাষায় হুমকিমূলক আচরণের অভিযোগও উঠেছে।
এ বিষয়ে রাতুল শিকদার অমির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, “অডিওটি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.