ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামের নিজ বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন সময়ে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ অনিয়মের কথা উল্লেখ করে পদত্যাগের কারণ তুলে ধরেন।
রবিউল মৃধা জানান, তিনি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি ভবিষ্যতে বিএনপির রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তার বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজী, সাহেব মিয়াসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.