বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. মোশাররফ হোসেন হাওলাদার দায়িত্ব পেয়েছেন।
গত ১৬ জুন বিকেলে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক মোল্লার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
এছাড়া সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন হাওলাদারকে সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনের কার্যক্রম গতিশীল রাখা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.