কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে রংপুরের কাউনিয়ায় একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে ব্র্যাকের দাবি কর্মসূচির লালমনিরহাট-১ অঞ্চলের কাউনিয়া এরিয়ার অন্নদানগর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী ফরিদা ইয়াসমিন ও আতাউর রহমান দম্পতির হাতে পাওয়ার টিলারটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গ্রামীণ জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সামাজিক অগ্রগতিতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম ও অবদান নিয়ে বক্তব্য দেন ব্র্যাকের দাবি কর্মসূচির লালমনিরহাট-১ অঞ্চলের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, ব্র্যাক রংপুরের জেলা সমন্বয়ক গোলাম মোস্তফা, ডেপুটি ম্যানেজার (বিওইউ) সিদ্দিকুর রহমান, সহকারী জেলা সমন্বয়কারী রুহুল আমিন মৃধা, কাউনিয়া এলাকা ব্যবস্থাপক (দাবি) রিপন কুমার মণ্ডল, অন্নদানগর শাখা ব্যবস্থাপক এ কে এম আজিজুল হক কবির এবং এক্সটেনশন অফিসার শরিফুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, পাওয়ার টিলারটির ক্রয়মূল্যের মধ্যে ৯০ হাজার টাকা এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে এবং বাকি ৯০ হাজার টাকা ঋণ হিসেবে এক বছরের মেয়াদে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য হবে।
বক্তারা বলেন, ব্র্যাকের এ উদ্যোগ প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি, আয় উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহায়তা পেয়ে উপকারভোগী ফরিদা ইয়াসমিন ও আতাউর রহমান দম্পতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.