গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গৃহীত উদ্যোগ ও জনকল্যাণমূলক প্রচেষ্টার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বার্থী এলাকায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ মিছিলটি বার্থী বাজার এলাকা থেকে শুরু হয়ে বরিশাল–ঢাকা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বার্থী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাওন গোমস্তা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম আলভীন।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে দীর্ঘদিন ধরে এ বিষয়ে দাবি জানানো হচ্ছে। তারা আরও বলেন, জনস্বার্থে গৃহীত যেকোনো ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.