কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ব্র্যাকের লালমনিরহাট-১ অঞ্চলের কাউনিয়া এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে ৪৫ জন সুবিধাভোগীর মাঝে ২০টি করে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেককে নগদ ৩০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মুরগি পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) কাউনিয়া এলাকার ব্যবস্থাপক রিপন কুমার মণ্ডল। তিনি বলেন, গ্রামীণ নারীদের পুষ্টি নিরাপত্তা, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সামাজিক উন্নয়নে ব্র্যাকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাকের দাবি কর্মসূচির এক্সটেনশন অফিসার মো. শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দাবি কর্মসূচির কাউনিয়া শাখা ব্যবস্থাপক মো. শাহাজাহান ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. সাজেদুর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক মোছা. মাসুদা খাতুন, ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার মো. সোহান ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
আয়োজকরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.