মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আসাদ মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বলিয়ারপুর গ্রামের দরগাতলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত আসাদ মিয়া ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজের উদ্দেশ্যে আসাদ মিয়া দরগাতলা মাঠে অবস্থান করছিলেন। এ সময় আকাশে হঠাৎ মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.