ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। প্রতিদিন বিকেল ৪টায় খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৩ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের দল।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যও বৃদ্ধি পায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.