দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ ফিলিপনগর গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি পাটের বস্তার ভেতর মোড়ানো অবস্থায় ছিল বলে জানা গেছে।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের হাশেম পরামানিক (৭০)-এর বসতবাড়ির পশ্চিম পাশে ওয়াশরুমের ছাদের ওপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.