সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমিতির সভাপতি শেখ মইনুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বেগ শামীম হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ মুগনিউজ্জামান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফারুক হোসেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম রসুল তালুকদার এবং ক্রীড়া সম্পাদক হাওলাদার মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা।
সভায় নবীন ও প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে পরিচয় পর্ব, মতবিনিময় এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ঈদুল আজহার পর ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “আমি সব সময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিত ব্যবসায়িক সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
সভায় বক্তারা বাগেরহাটের ব্যবসায়িক খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.