সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল ৩টায় বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন ও স্মার্ট ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক সদস্য শফিকুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী।
সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ড্যাব নেতা ডা. আতিকুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, যুবদল নেতা মঞ্জুর রশিদ রানা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.