গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে পৌরসভার কাসেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম লিয়াকত হাওলাদার (৫০)। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং কাসেমাবাদ গ্রামের মৃত ছত্তার হাওলাদারের ছেলে।
এদিকে গ্রেপ্তারকৃতের স্বজনদের দাবি, কোনো মামলা ছাড়াই হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.