চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। শনিবার (২০ জুন) সন্ধ্যায় তিনি মসজিদটি পরিদর্শন করেন এবং স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মাগরিবের নামাজ আদায় শেষে এমপি জসিম উদ্দিন আহমেদ মসজিদের সার্বিক অবস্থা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি মসজিদের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, অনুদানের অর্থ মসজিদের সংস্কার কাজ, জানাজার নামাজের মাঠ ভরাট এবং মাঠের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় করা হবে। দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পরামর্শও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পেশ ইমাম মো. হোসাইন, মাওলানা আজিজুর রহমান, রহমত আলী মাঝী, মোহাম্মদ দেলোয়ার, মোজাম্মেল হক তালুকদার, আব্দুল মজিদ, শাহ আলম, মোহাম্মদ নাসির, কামরুদ্দীন নূরী, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মসজিদ কমিটির সদস্যরা এ সময় মসজিদের উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.