অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার নেতৃত্ব দেবে। বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন করে কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়াবাসী। এতে সহযোগিতা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য প্রবাসী সাংবাদিক নূরুজ্জামান মামুন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা হবে, যাতে একটি সবুজ ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলা সম্ভব হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.