গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপতৎপরতা রোধে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তবে বর্তমানে জেলাজুড়ে যান চলাচলসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এর আগে সোমবার (২২ জুন) সন্ধ্যায় যশোর সেনানিবাস থেকে ৫ প্লাটুন সেনাসদস্য গোপালগঞ্জে পৌঁছে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দায়িত্ব পালন শুরু করে। সরকারিভাবে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত সেনা মোতায়েন কার্যকর থাকবে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত আছে।
এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা রোধে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.