নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), রাজস্ব ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পত্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম (যুগ্মসচিব), ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা।
সভায় নগরবাসীর সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নগরবাসীকে আরও কার্যকর ও মানসম্মত সেবা প্রদান এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে কর্পোরেশন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.