কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে জেলা টাস্কফোর্স। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে জেলা টাস্কফোর্সের একটি দল ও কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে শহরের বড় মাছ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
পরে বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা টাস্কফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে ইয়ানুর রহমান ও আল আমিন নামের দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পুলিশ, র্যাব ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.