নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুধা রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধা রাণী ওই গ্রামের চা ব্যবসায়ী রতনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সুধা রাণী ও তার স্বামী তীর্থযাত্রার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে বুধবার বাড়ি ফেরেন তারা। বাড়ি ফেরার পর তার স্বামী রতন চায়ের দোকানের কাজে জিগাতলা বাজারে চলে যান। এ সময় বাড়িতে সুধা রাণী ও তার শাশুড়ি ছিলেন।
রাত আনুমানিক ১০টার দিকে ঘরের বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সুইচবোর্ডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে তিনি বিদ্যুতের সংস্পর্শে আটকে যান এবং কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনা টের পেয়ে তার শাশুড়ি ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নিহতের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “ঘটনাটি সম্পর্কে আমাকে কেউ অবহিত করেনি। বিষয়টি আমার জানা নেই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.