নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ আবুল কালাম। কলেজের প্রভাষক সুজস কান্তি মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, শিক্ষক পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এস এম বনী আমিন ঝুকু, প্রভাষক শেখ দেলোয়ার হোসেন, প্রভাষক মো. হান্নান নকিব, প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক সমীর কান্তি বাড়ৈ, প্রভাষক বিমল কৃষ্ণ বাড়ই, প্রভাষক কৃষ্ণ পদ দাম, প্রভাষক ধীরঞ্জন মন্ডল, প্রভাষক গৌতম কুমার মন্ডলসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্রী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের জীবনের পরবর্তী ধাপে সফলতা অর্জনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.