কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী পরীক্ষার জন্য এখন থেকেই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে।
কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাহার আহমেদ মজুমদার, সাবেক চেয়ারম্যান মো. মাঈন উদ্দিন মজুমদার মানিক, বিএনপি নেতা সেলিম খান, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলমসহ অনেকে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.