আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় আমতলী থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমতলীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার ও এস. এম. নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মাতুব্বর ও জোসেব মাহাতাব, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাংবাদিক হারুন অর রশীদ, জিয়া উদ্দিন সিদ্দিকী, নাসরিন সিপু, আব্দুর রহমান, জিহাদ হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় নবাগত ওসি মো. ইয়াকুব হোসাইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত সাংবাদিকরা আমতলী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং জনস্বার্থে পুলিশ-সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.